|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শাহপরাণ মাজারে ওরস এবারও হচ্ছে না-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২১
করোনা ভাইরাস সংক্রমণের কারণে সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এবারো ওরস মোবারক হচ্ছে না বলে জানিয়েছেন । গতরোববার (১০ অক্টোবর) হযরত শাহপরাণ (রহ.) মাজারের খাদেম মো. ফিরুজ মিয়া বলেন, মহামারি করোনার জন্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে তিনদিনের ওরস সংক্ষিপ্ত করে একদিনে এনেছি। আমরা রেওয়াজ অনুযায়ী মাজারের গিলাফ ছড়ানো, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ সীমিত আকারে পালন করবো। মাজারের খাদেম বলেন, প্রতি বছরের মতো আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর তথা হিজরি ৪, ৫ ও ৬ রবিউল আওয়াল তিন দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.