|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে -দৈনিক বাংলার অধিকার শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২১
সাম্প্রতিক কালে সাম্প্রদায়িক দাঙ্গার উষ্কানির প্রতিবাদে কচুয়ায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রধান দুলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, যুবলীগ নেতা গাজী কামাল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কার্তিক রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সোহাগ উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
কচুয়া: কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.