|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদারের গণসংযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২১
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে একক মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয় গনসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনী তফসিল ও নির্বাচনকে সামনে রেখে তিনি শনিবার দোয়াটি,তিলকিয়া ভিটি,বাঁচাইয়া সহ বেশকিছু স্থানে গনসংযোগ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় দোয়াটি গ্রামে গনসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.