|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ১১ শিক্ষার্থীর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২১
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশে নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে পানিতে ডুবে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ’ শিক্ষার্থী নদীর আবর্জনা অপসারণে অংশ নেয়। এদের মধ্যে ২১ জন পানিতে পড়ে গেলে ১১ শিক্ষার্থী মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় দুইজন হাসপাতলে ভর্তি করা হয়েছে। স্থানীয় খবরে বলা হয়েছে, শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। দশজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতায় স্থানীয়রাও অংশ নেন।
শুক্রবার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.