|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চট্টগ্রামে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে স্বামী-স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এই তথ্য জানান। নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৫৬), তার স্ত্রী জোসনারা বেগম (৪৫) এবং তাদের ছোট ছেলে আহামদ হোসেন (২৫)। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে দেখে, নিহত মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আইনুন নাহার (২৩) ওই ঘরে আছে। এ সময় সাদ্দামের শরীরে রক্তমাখা ছিল। তবে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি এবং তার স্ত্রী এলোমেলো কথা বলছিলেন। তিনি আরও জানান, জিজ্ঞাসাদের সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.