|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জনগনের সেবক হয়ে কাজ করতে চাই- মোঃ জসিম উদ্দিন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া আসন্ন পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ জসিম উদ্দিন। তিনি একাধারে পৌর আ'লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন বাংলাদেশ আ'লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে আজ পৌর আ'লীগের সাধারণ সম্পাদক। যার রক্তে মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শ, তাকে জনগনের সেবা থেকে কি বঞ্চিত করা যায়। ৭ নং ওয়ার্ড অবহেলিত জনগনের অধিকার আদায়ে এক পরিক্ষিত যোদ্ধা মোঃ জসিম উদ্দিন। কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন দৈনিক বাংলার অধিকারকে জানান, আগামী পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড জনগনের একজন সেবক হয়ে কাজ করতে চাই। আমি অত্র ওয়ার্ডে করোনাকালিন সময় অসহায়দের পাশে ছিলাম, সাধ্য অনুযায়ী ত্রান সামগ্রী বিতরণ করেছি। আমার রাজনৈতিক জীবনে সবসময় গরীব, দুখী ও অসহায়দের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ। তিনি আরো জানান, এবার নির্বাচনে এলাকার জনগন আমাকে সঠিক মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। জনগনের কাছে ওয়াদা দেওয়া সবকিছু আমি তুলে দিব। আমি এলাকার সাধারণ মানুষ হিসেবে এবং আপনাদের সেবক হওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.