|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
করোনার ধাক্কা সামলানোর শীর্ষে বাংলাদেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২১
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ নাম।
জাপানের নিক্কি কোভিড-১৯ রিকভারি সূচকে উঠে এসেছে এমন তথ্য। সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং সামাজিক গতিশীলতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষ দিকে জাপানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক নিক্কি এশিয়া বৈশ্বিক এই করোনা সূচক প্রকাশ করে আসছে।
বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার পর চারটি মানদণ্ডের ভিত্তিতে এই সূচকটি তৈরি করা হয়। এতে দেশগুলোর প্রাপ্ত স্কোর ছিল ০ থেকে ৯০-এর মধ্যে।
বুধবার নিক্কির প্রকাশিত সূচক অনুযায়ী, আগের বারের তুলনায় এবার বাংলাদেশের ৪৮ ধাপ উন্নতি হয়েছে। ১২১ দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে ২৬তম স্থানে রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.