|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইউপি নির্বাচনে ঘোমটা পরে অংশ নিচ্ছে বিএনপি: কাদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস প্রদর্শন করার আহ্বান জানান।
ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে এ আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, এজন্য বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দিবে না।
তিনি আরও বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।
ওবায়দুল কাদের আবারও পরিস্কারভাবে বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.