|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের মতবিনিময় -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেঘদাইর ও বাঁচাইয়া গ্রামের মানুষের সাথে মতবিনিময় করেছেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। ৮ অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়নের মেঘদাইর মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে এ মতবিনিময় সভা করা হয়।
সাবেক ইউপি সদস্য আবুল কাসেম পাটোয়ারীর সভাপতিত্বে ও ইব্রাহিম মজুমদারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মাওলানা এ.কে.এম রুহুল আমিন রুশদি, ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, লাকি বেগম, সমাজসেবক গোলামুর রহমান ও মাওলানা মো. জসিম উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ইঞ্জি. আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট ইমরান হোসেন, মো. শাহজালাল পাটোয়ারী, রাজিব মজুমদার, জাহাঙ্গীর আলম ও রশির উল্যাহ প্রমুখ।
এসময় মেঘদাইর বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন,হাফেজ নুরুল ইসলাম ও রেদোয়ান মাসুদসহ ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সমর্থনে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
কচুয়া: কচুয়ার মেঘদাইর গ্রামে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.