|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২১
বুধবার সকাল ১১ঃ৩০ঘটিকায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরেই নিবন্ধন এই প্রতিপাদ্য বিষয়ে জন সাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরে তাসনিম উপজেলা নির্বাহী অফিসার।বক্তব্য রাখেন নুরে তাসনিম উপজেলা নির্বাহী অফিসার,ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজনৈতিক নেত্রীবৃন্দ,সাত ইউনিয়নের সচিব ও চেয়ারম্যানগন। আলোচনার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, সদস্য জয়ন্ত রায়,মকবুল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.