|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নিরাপদ ডটকমের ফারহানা গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২১
প্রতারণার মামলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সোমবার নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেফতার করে সিআইডির একটি টিম। ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.