|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বীরতারায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আজিম হোসেন খান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২১
শ্রীনগরে উপজেলার বীরতারা ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা সমাজসেবক সদ্য সাবেক চেয়ারম্যান আজিম হোসেন খান ।
তিনি দীর্ঘদিন বীর তারা ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিয়েছেন বলে দাবি করেন।
তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা।
এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও করেছেন
আওয়ামী লীগের বিভিন্ন দলীয় প্রোগ্রাম চালিয়ে গিয়েছেন ইউনিয়ন এর বিভিন্ন জায়গায়।
মহামারী করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন ইউনিয়ন এর অসহায় হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজ রেখেছেন।
আজিম হোসেন খান বলেন
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবেহলিত এই বীরতারা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি।নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত বীরতার ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.