|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল জোয়ালকামড়া এলাকার রাসত্মার ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পৌরশহরের জোয়াল কামড়া এলাকার তাইজুল ইসলামের স্ত্রী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশী আতিকুল ইসলাম জানান, নিহত বেগম বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সেখানেই দুর্ঘটনায় তিনি মারা যান। বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.