|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধামাকার সিইও সহ তিনজন গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
এবার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন।
এর আগে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।
গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম খান। তিনি একজন পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.