|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনে উদ্ধুদ্ধকরণ সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২১
চাদঁপুরের কচুয়ায় কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ পাম্পিং সিস্টেমের বিস্তারের জন্য উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে এ উদ্ধুদ্ধকরন সভা করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ পরিচালক মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্যদেন, চাঁদপুর পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ, সহকারী পরিচালক সফিকুর রহমান,এজিএম প্রকাশ কুমার সাহা,চাঁদপুর পবিস-১ এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা,ডিজিএম বেলায়েত হোসেন,সাচার জোনাল অফিসের এজিএম দেবদ্রত ভৌমিক প্রমুখ।
ছবি: কচুয়ায় উদ্ধুদ্ধকরন সভায় বক্তব্য রাখছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ পরিচালক মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.