|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে সুরমা মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বীরতারা ইউনিয়ন পরিষদে ৫ মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে বীরতারা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে মেধা তালিকাভুক্ত ৩৮ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণের মধ্যে ছিল সেলাই মেশিন, ওয়েল্ডিং, মোবাইল অপারেটিং ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান, প্রধান প্রশিক্ষক পিন্টু গোমেজ, প্রজেক্ট অফিসার শেখর বণিক, টেকনিক্যাল অফিসার পরিমল ডি কস্টা সহ পরিষদের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.