প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ
সিলেটে ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

সিলেট নগরীতে নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় আজ মঙ্গলবার সকালে নগরের ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) তার বোন ফাতেমা বেগম (২৭)। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।
জানা যায়, সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।
পুলিশ এসে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুই বোনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এই রিপোর্ট লেখা পরযন্ত কোন মামলা হয়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.