|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিপ্লব সাহার চমক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২১
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা,আর এই পুজো উপলক্ষ্যে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
বাংলাদেশের প্রেক্ষাপটে এত বিগ বাজেটে পূজার গান এটাই প্রথম। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’।
এবং বিপ্লব সাহা ছাড়াও এতে আরো কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধান, শিল্পী নির্বাচন এবং প্রযোজনাও করেছেন বিপ্লব নিজে।
এ প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, পূজার যে আনন্দ এ গানে সেই আনন্দই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক,এতে আনন্দের সাথে পুজো দেখবেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.