|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুরে রাজু চন্দ্র শীলকে গ্রেপ্তার:সিআইডি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুরে বস্তাবন্দী লাশে রহস্য উন্মোচনে প্রধান অভিযুক্তে ও হত্যাকারী রাজু চন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআইডি। গত বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিপনীবাগ মার্কেটের পৌর পানির পাম্পের স্টাফ রুমের পাশে নারায়নচন্দ্র ঘোষের (৬০) বস্তাবন্দি লাশ পাওয়া যায়। নারায়ন চন্দ্র চাঁদপুরের বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে দই-মিষ্টি বিক্রয় করে আসছিলেন। ঘটনার দিন রাতে পাওনা টাকা আদায়ের জন্য তিনি অভিযুক্ত রাজু চন্দ্র শীলের কাছে গেলে তাকে হত্যা করে বস্তাবন্দি করে রেখে রাজধানীতে পালিয়ে আসে। পরবর্তী গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.