|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২১
কচুয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলাতানা খানম।
বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান কবির হোসেন,মোস্তাফিজুর রহমান জুয়েল,আব্দুস সামাদ আজাদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ। মাসিক আইন শৃঙ্খলা সভায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ,সম্প্রতি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় ঘটনাসহ নানান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলাতানা খানম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.