|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে বীরতারায় স্কুল শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২১
শ্রীনগরে এল জি এস পি-৩ প্রকল্পের মাধ্যমে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন এর মজিদপুর দয়হাটা, সাতগাঁও, ছয়গাও, তিন স্কুলের ছাত্র /ছাত্রীর মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ খেলাধুলার পুরস্কার বিতরণ মোট ৫শত ৮৩টি ব্যাগ বিতরন করা হয়েছে।
সোমবার সকল সাড়ে ১০ টায় মজিদপুর দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ব্যাগ প্রদান করা হয়।
বীরতারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজিম হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রনব কুমার ঘোষ।
আরোও উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম মাস্টার, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাব্বির শেখ, বীর তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, বীরতারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রদীপ মন্ডলসহ স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.