|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ইভ্যালির বাসায় র্যাবের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১
ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন মোহাম্মদপুরের বাসায় অভিযান চালছে র্যাবের।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) র্যাবের একটি দল এই অভিযানে যোগ দেন। এরআগে গুলশান থানায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন এক গ্রাহক। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, গত বুধবার মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের এই মামলা দায়ের করেছেন।
মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির আরও বেশকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.