|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ায় নতুন আঙ্গিকে আপ্যায়ন রেষ্টুরেন্ট’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে একদম নতুন আঙ্গিকে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্য সম্মত খাবার নিয়ে আপ্যায়ন রেষ্টুরেন্ট এন্ড ফুড ভ্যালি মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ আছর শুভ উদ্বোধন করা হয়। পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ সরকারী কলেজ গেইট সংলগ্ন আপ্যায়ন রেষ্টুরেন্ট এন্ড ফুড ভ্যালি'র উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা।
ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বশর'র পরিচালনায় এক বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ মোস্তফা, ফেনী প্রেস ক্লাবের (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ শাহ আলম, সাংবাদিক কাজী নুরুল আলম নিলু, সাংবাদিক সাখাওয়াত হোসেন ও সেপাল নাথ, রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী শিরীনা আক্তার সহ স্থানীয় ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.