|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৩- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২১
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়েছেন।
এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান দৈনিক বাংলার অধিকার কে জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় একটি অটোরিকশা দাঁড়িয়ে রেখে যাত্রীরা তাদের ভাড়া পরিশোধ করছিলেন।
এসময় একটি ট্রাক কুমিল্লার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.