|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
২৫ রানে ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় নিউজিল্যান্ড খেলা শুরু করে, উদ্বোধনীতে ৫.৪ ওভারে ৫৮ রান করা কিউই দলটি মাত্র ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায়।
তরুণ পেসার শরিফুলের জোড়া আঘাতে ফেরেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র।
এবং এরপর কিউই শিবিরে আঘাত হানেন আফিফ হোসেন। ৮.৪ ওভারে ৭১ রানে নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট। ১২ বলে ১৭ রান করে শরিফুলের বলে ক্যাচ তুলে দেন রবীন্দ্র।
২৪ বলে ৪টি চার ও তিন ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলা বোল্ড হন ফিন অ্যালন। এরপর আফিফ হোসেনের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলি ইয়াং।
আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিন মাত্র ৬ রানে ফেরান আফিফ। দলীয় ৮৩ রানে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হন কলিন ডি গ্রান্ডহোম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেটে ৯৬ রান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.