|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিএনপি জাতীয় হতাশাবাদী দল: কাদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীতে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে - বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে।
তিনি আরও বলেন, এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে গিয়ে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরোনো অভ্যাস।
বিএনপি যেই অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে বলে জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.