|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নিউমার্কেটে বিদুৎস্পৃষ্টে থাই মিস্ত্রী নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডে একটি বাসার দ্বিতীয় তলায় থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (২৮) নামের এক থাইমিস্ত্রী নিহত হয়েছে।
দুপুরে সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনকে নিয়ে আসা পারভেজ জানান, আজ দুপুরে এলিফেন্ড রোড ২৭১/২ নম্বর বাসার তৃতীয় তলায় থাই গ্লাসের কাজ করার সময় অসাবধানতাবয়সত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়,
এবিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.