|| ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়ার বিতারা ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জিল্লু,উপজেলা যুবলীগের সদস্য শাহআলম প্রধান,কাজী আব্দুল বাতেন,বিতারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম, ইউনিয়ন যুবলীগের সদস্য কাজী রানা, জিসান আহমেদ,কামাল হোসেন মেম্বার,মাসুদ রানা,কাজী আব্দুল্লাহ আল মামুন,আব্দুর রহমান প্রধান,ওয়ার্ড যুবলীগ নেতা শাহীদুল ইসলাম পবন,আব্দুল কুদ্দুস,নাজমুল ইসলাম সুমন,৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি রুবেল মিয়া, যুবলীগ নেতা বিল্লাল হোসেন রবিন,সুমন বক্সী,কামরুল হাসান ইমান,ছাত্রলীগ নেতা মিঞা মো. সোহেল,সাইফুল ইসলাম প্রমুখ। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আহ্বায়ক মো. ইসমাইল ভূঁইয়া।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.