|| ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ায় ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করেন সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২১
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" তা আবারও প্রমান করেছেন বাংলাদেশ পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অসহায়, গরীব, দুখী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা সিনিয়র সহকারী সার্কেল পুলিশ সুপার (ছাগলনাইয়া-পরশুরাম) সোহেল পারভেজ। তিনি অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে ছাগলনাইয়া পৌর শহরে খাবার বিতরণ করেন। তাঁর এই মহৎ উদ্যোগকে সর্বস্তরের জনগন সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ অভিনন্দন সহ ভালবাসা জ্ঞাপন জানান।
খাবার বিতরণে এই সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, অন্যন্য পুলিশ সদস্য সহ উপস্থিত সাধারণ জনগন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.