|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ায় পোনা মাছের অবমুক্তকরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৬ টি পুকুরে ২১২ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
এসময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন চট্রগ্রামের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন মৎস্য উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন সহ অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.