|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২১
বুধবার ১২ঃ০০ঘটিকায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখা ও রাজারহাট শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অনতি বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক নেতারা।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম জেলার বিএমএস এফের সভাপতি আবু জাফর সোহেল রানা,রাজারহাট বিএমএসফের সভাপতি আনিছুর রহমান লিটন,বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান,রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.