|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন জশুরগাঁও গ্রামে অন্তঃসত্ত্বা নারী রাবেয়া বেগম (২০) মৃত্যু ঘটনা ঘটেছে। পুলিশ গৃহবধু রাবেয়া(২২) এর স্বামী মোঃ নজরুল ইসলামকে(২৮) আটক করেছে।
২৩ আগষ্ট সোমবার আনুমানিক রাত ২ টা জশুরগাঁও এই ঘটনা ঘটে। রাবেয়া বেগম (২০) ফরিদপুর জেলা সালতা উপজেলার সাইদ শেখে মেয়ে।
স্থানীয়রা জানায়, ফরিদপুরের সালথা উপজেলার লক্ষনদিয়া গ্রামের সাইদ শেখের মেয়ে রাবেয়ার সাথে নগরকান্দা উপজেলার মানিকদি গ্রামের আঃ হালিমের ছেলে মোঃ নজরুল ইসলামের ৫ মাস আগে বিয়ে হয়। তারা শ্রীনগর উপজেলার জুশুরগাও এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকতো। প্রায়ই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। সোমবার রাতে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় রশি পেচানো লাশ উদ্ধার করে। এসময় নজরুল দাবী করে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ জানায়, লাশের নাক মুখে রক্তের চিহ্ন রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভুঞা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.