|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদে সিলিং ফ্যান বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২১
আজ “মানব উন্নয়ন ফাউন্ডেশন” এর প্রজেক্ট “ভিশন ১০০” এর পক্ষ থেকে শাহরাস্তি পৌরসভা “সাহেব বাজার জামে মসজিদ” এ সিলিং ্ফ্যান ও মাক্স বিতরন করা হয়।
মানব উন্নয়ন ফাউন্ডেশন প্রজেক্ট(ভিশন ১০০) এর মসজিদে সিলিং ্ফ্যান ও মাক্স বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অপরুপা নার্ট্যগোষ্টি যুব ও মহিলা সাংস্কৃতি সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়,সাহেব বাজার জামে মসজিদ এর সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (খোকন) ,শাহরাস্তি উপজেলা সহঃ আনসার কমান্ডার আঃছাত্তার ,জীবন তরী ফাউন্ডেশন এর সভাপতি সাহেদুল হক সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী উমর ফারুক পাঠওয়ারি।মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার এর মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত,রকি সাহা, মোঃ জাহিদুল ইসলাম, ইঞ্জিঃ পার্থ প্রতীম সাহা, মোঃমাহfমুদ হাসান মিয়াজী, মোঃরিপন সহ সমাজের বিভিন্ন শ্রেনীর মুসল্লীগন।
উক্ত অনুষ্ঠানে “সাহেব বাজার জামে মসজিদ” এ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (খোকন) বলেন মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার মসজিদে সিলিং ্ফ্যান বিতরণ করে সাধারণ মুসলমানদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।তাই আমি “সাহেব বাজার জামে মসজিদ” এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন,চাঁদপুর জেলার এক ঝাঁক তরুণ প্রজন্ম মানবতার সেবক একত্রিত হয়ে ১ ডিসেম্বর ২০১৯ আত্মপ্রকাশ করে “মানব উন্নয়ন ফাউন্ডেশন” নামে এই সংগঠনটি মানবতার সেবায় সামাজিক কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
মানব উন্নয়ন ফাউন্ডেশন চাঁদপুর জেলার শাহরাস্তিতে অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান পরিবর্তন ,মৌলিক চাহিদা পূরন ও ধর্মীয় অবস্থান থেকে মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার সেবা দিয়ে আসছে। “মানব উন্নয়ন ফাউন্ডেশন” এর প্রজেক্ট (ভিশন ১০০)এর পক্ষ থেকে মসজিদে বিনামূল্যে সিলিং ফ্যান বিতরন এর উদ্যাগ গ্রহন করে বিতরণ করেছেন তা সত্যি প্রসংশনীয়। এ ছাড়া ও এই সংঠন করোনা কালীন সময়ে বিনামূল্যে হিামিওপ্যাথিক চিকিৎসা , বিনামূল্য েঔষধ বিতরণ ,খাদ্য বিতরণ , রেমিটেন্স যোদ্ধার পাশে দাঁড়ানো বিনামূল্যে অক্সিজেন সোবা প্রদান সহ অবদান রেখেছে সমাজ সেবা মূলক সকল কাজে।
অনুষ্ঠান শেষে মানব “মানব উন্নয়ন ফাউন্ডেশন” এর সদস্যদের কাছ থেকে সাহেব বাজার জামে মসজিদে এর সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (খোকন) সিলিং ফ্যান গ্রহন করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.