|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরের কোলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে এই বিট পুলিশ সভা অনুষ্ঠিত হয়। কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত বলেন,কোলাপাড়া ইউনিয়নকে মাদক মুক্ত সমাজ করে তুলবো ইনশাআল্লাহ। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করবেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ অপরাধীকে ধরতে সহায়তা করুন। আপনারা গোপনে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমি তথ্য পেয়ে সাথে সাথে ব্যবস্থা নেবো।
এ সময় উপস্থিত ছিলেন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপী নাথ দাস, সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম টারজান, শ্যামল হাওলাদার, মোঃ বুলবুল,মোঃ সাজেদুল আলম ওপেন, উজ্জ্বল,হাসেম হাওলাদার, নূরনবী অন্তু প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.