|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরে ডাক্তার বাড়ী প্রজন্মপরিষদের উদ্যোগে জাতীয় শোকদিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়ায় ডাক্তার বাড়ী প্রজন্মপরিষদের উদ্যোগে জাতীয় শোকদিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আটপাড়া ইউনিয়ন এর ডাক্তারপাড়া জামে মসজিদে বাদ যোহর এ দোয়া মাহফিল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার বাড়ী প্রজন্ম পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আপেল
এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম ওয়াজেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.