|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লাকসাম আতশবাজি সহ একব্যাক্তি আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২১
কুমিল্লার জেলার লাকসামে বাইপাস সরকে আজ শনিবার সন্ধ্যায় ১৫'শ আতসবাজিসহ আবুল কালাম নামে এ ব্যক্তিকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
জানাযায় লাকসাম পৌরসভার নশরতপুর গ্রামের নেভি সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি নাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামের মৃত.আবুল গফুরের ছেলে বলে জানান ।
পুলিশ সুত্রে জানা যায়, আজ সন্ধ্যায় লাকসাম পৌরসভার নশরতপুর গ্রামের নেভি সড়কে লাকসাম থানা পুলিশের এস আই কিশোর কুমার দে'র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে, পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামের মৃত.আবুল গফুরের ছেলে আবুল কালামকে আটক করে।
লাকসাম থানার ওসি মেসবাহ উদ্দিন ভুঁঞা দৈনিক বাংলার অধিকার কে জানান, তার কাছ থেকে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কিং কোবরা কোম্পানির ১৫'শ আতসবাজি উদ্ধার করা হয়েছে।এবিষয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় থানায় লাকসাম থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.