|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২১
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ দাবানলে ২৫ সেনাসদস্যসহ কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবউনে গতকাল মঙ্গলবার টুইটে এই তথ্য নিশ্চিত করেন। এদিকে চলমান সংকটজনক পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নিকট সাহায্যের জন্য আবেদন জানিয়েছে দেশটির সরকার। এছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করতেও অংশীদারদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনাসদস্যরা। একপর্যায়ে উদ্ধারকাজ চালানোর মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫ জন সেনা সদস্য। এর সঙ্গে আরও ১৭ বেসামরিক লোকও মারা গেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.