|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জুতার কারখানায় ভয়াবহ আগুন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২১
গাজীপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.