|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা”-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২১
চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা, স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ সহ চাঞ্চল্যকর মামলা
এবং সকল বিষয় অগ্রগতি জন্য আলোচনা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে
চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এবং তিনি নিজের অফিসের সম্মেলন কক্ষে উক্ত ভার্চুয়াল সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, (প্রশাসন ও অপরাধ), চাঁদপুর।
ফাইল ছবি /

এসময় ভার্চুয়ালি জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.