|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে’- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ই আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, গতদিন সভায় যেটা আলোচনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সেটা আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.