|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগর ইউনিয়ন পরিষদ এ করোনা প্রতিরোধক টিকা গ্রহন শুরু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২১
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের দয়হাটা গাওসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে অতি আগ্রহে করোনা প্রতিরোধ টিকা গ্রহন করেছে এলাকাবাসী।
রবিবার ৮ আগষ্ট সকাল ৯ টা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের কেন্দ্রে করোনা প্রতিরোধ টিকা অতি আগ্রহে গ্রহন করেছে হাজার হাজার নারী-পুরুষ।
এ-সময় প্রতিটি টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান,ডাঃমোসারফ, মোঃ শামীম,আনছার কমান্ডার মোঃ জিন্নাত সহ ১,২,ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রমূখ পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান বলেন, মানুষ অতিউৎসাহে উদ্দীপনায় সতস্ফুর্ত ভাবে করোনা প্রতিরোধ টিকা গ্রহন করেছে। পরবর্তীতে সরকারের নির্দেশনা-মোতাবেক প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.