|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লেখক ভট্টাচার্য্যের নির্দেশনায় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২১
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক, গণটিকা কর্মসূচির আজ সকাল থেকে যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহম্মেদ এর নেতৃত্বে চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়েব টুটুল, নাজমুল হাসান সবুজ, সৌমিক হক অনিক, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আব্দুস সালাম মিন্টু, বিপ্লব হোসেন, দেবাশিষ ঘোষ, আলী রেজা রাজুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, অতীতে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে ছিলেন বর্তমান তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত গণ টিকা কর্মসূচি সফল করতে সব সময় পাশে থাকবে ছাত্রলীগ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.