|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২১
র্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক ১ টি ট্রাক জব্দ করা হয়েছে।
গত (৫আগষ্ট) বৃহস্পতিবার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঢাকা টু রাজশাহীগামী হাইওয়ে রোডের চড়িয়া শিকার গ্রামস্থ আরোগ্য হোমিও হলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪(চব্বিশ) কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার।
এবং গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও তাহাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৬৮,০০০/-(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা, ১ টি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৬৫৪৬) এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।
(বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন পড়ুন)
গ্রেফতারকৃত হলো - মোঃ রোকন মিয়া(২৩), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং-শান্তিপাক পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, মোঃ আব্দুল মান্নান(৫১), পিাতা-মৃত শাহদাত হোসেন, সাং-কুরুশা ফেরুশা পশ্চিমপাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) / ১৯(গ) ধারায় মামলা দায়ের করে। এবং উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
র্যাব-১২,র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এসব তথ্য নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত করতে র্যাব-১২ বদ্ধপরিকর।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.