|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঘোপাল ইউনিয়নে ভূঁইয়া পাড়া সমাজ কল্যাণ সংঘের অভিষেক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ নিজকুন্জরা ভুঁইয়া পাড়া সমাজ কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বাদ আছর সুন্দর সমাজ ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে ভুঁইয়া পাড়ার যুব সমাজের উদ্যোগে নতুন সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে ফজলুল করিম সবুজের সঞ্চালনায় এবং সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউনাইটেড ট্রাষ্টির ফেনী জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সল ভুঁইয়া রাজিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ছলিম উল্যাহ রনি ও বেলাল হোসেন।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ভুঁইয়া পাড়া সমাজ কল্যাণ সংগঠনকে আরো বেগবান ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে আবদুল্লাহ আল মামুন সভাপতি, ইব্রাহিম মিয়াজী নয়ন সাধারণ সম্পাদক ও রাকিব ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক, উপদেষ্টা সহ অন্যন্য সদস্যবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.