|| ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২১
ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ ১৬ বোতল (ক্যান) বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের নির্দেশনা রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাজী রফিক আহমেদ, এসআই আবদুর রহমান, এএসআই শংকর কুমার সাহা, এএসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পৌরসভা ৮ নং ওয়ার্ড মটুয়া কলোনি সোহেল'র দোকানের পিছনে পানির ট্যাংক থেকে জজঙ বোতল বিয়ার (ক্যান) সহ সফিক আলমের ছেলে রফিক আলম (৪০), আবু বক্করের ছেলে আবু সৈয়দ (৩০) কে হাতেনাতে আটক করে ছাগলনাইয়া থানা পুলিশ। আসামী উভয়জনের বাড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিন মটুয়া বলে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানা পুলিশ।
আসামীদের আটক করে তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে ফেনী জেলা আদালতে সোর্পদ করেন ছাগলনাইয়া থানা পুলিশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.