|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আজ পবিত্র ঈদুল আজহা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২১
প্রাণ প্রিয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ।
করোনাভাইরাস ঝুঁকির মধ্যে দেশজুড়ে উদযাপন করা হবে মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসব।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল ফিতরে ও ঈদুল আজহায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার।
করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঈদ জামাতের প্রস্তুতি শেষ করে নামাজ আদায় করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.