|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুরের দাসাদী গ্রামের ২’শ অসহায় পরিবার পেলো দুলাল পাটোয়ারীর ঈদ উপহার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২১
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর ঈদ উপহার পেয়েছে চাঁদপুর সদরের দাসাদী গ্রামের ২’শ অসহায় পরিবার।
গতকাল ১৮ই জুলাই রোববার দুপুরে এ ঈদ উপহার বিতরণ করা হয়।যা আবু নঈম দুলাল পাটওয়ারীর পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন জেলা আওয়ামীলীগের অফিস সহকারী বাদল রহমান।
এ ব্যপারে বাদল রহমান দৈনিক বাংলার অধিকার কে জানান, চাঁদপুর সদরের দাসদী গ্রামে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দুলাল পাটওয়ারী মহোদয়ের নির্দেশনায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।যা পর্যায়ক্রমে অন্যান্য স্থানে দেওয়াও অব্যাহত রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.