|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়াবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আবদুল মোমিন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক, ঢাকা মহানগর (দক্ষিন) যুবদলের সভাপতি মোঃ রফিকুল আলম মজনু'র পক্ষ থেকে ছাগলনাইয়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আবদুল মোমিন ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় মোঃ আবদুল মোমিন ভুঁইয়া বলেন, প্রিয় ছাগলনাইয়াবাসী দেশ মহা সংকটের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যে আমরা এবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছি। এটা আমাদের ত্যাগের আনন্দের দিন। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন এবং ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক মোঃ রফিকুল আলম মজনু'র সমন্বয়ে দরিদ্র অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করছি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাগলনাইয়া সাধারণ মানুষের পাশে থাকার জন্য। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সবাই মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় এবং কোরবানী করুন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.