|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারহাটে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২১
রাজারহাটে শনিবার দুপুর ১২ঃ০০ঘটিকায় উপজেলা শিশু পাক চত্ত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।
এ সময় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের তদারকি করেন সহকারী পরিচালক রংপুর অঞ্চল মাহমুদুল হাসান সুজন।প্রায় দুই শতাধিক ভুক্তভোগী এই সুবিধা গ্রহণ করেন।টিসিবির পন্য গুলোর মধ্যে সর্বচ্চ দুই লিটার তেল,দুই কেজি ডাউল ও দুই কেজি চিনি বিতরণ করা হয়। এবিষয়ে টিসিবির সহকারী পরিচালক (রংপুর অঞ্চল) মাহমুদুল হাসান সুজন বলেন আমাদের এই কার্যক্রমে সব শ্রেণির মানুষ যাতে সুবিধা ভোগ করতে পারেন সেজন্য সর্বচ্চ দুই কেজি থেকে সর্বনিম্ন আধাকেজি পণ্য নির্ধারণ করা হয়েছে।আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আগস্ট মাসের পর থেকে কার্যক্রমের ব্যাপকতা বৃদ্ধি করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.