|| ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
রাজশাহীর পৌর মেয়রের বাড়িতে অভিযান, অস্ত্র ও স্ত্রী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২১
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের টিম।
আজ বুধবার ভোরে অভিযানের সময় মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র ও নগদ প্রায় কোটি টাকার একটি চালান উদ্ধার।
তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, বাঘা থানার একটি বিশেষ মামলায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায় বলে জানান।
এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায় মেয়রের বাসায় এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি।
বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দুপুর ১২টায় বাঘা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টির সম্পর্কে পরবর্তী আপডেট গণমাধ্যমকর্মীদের জানানো হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.